|
|
আলমডাঙ্গা বেলগাছী ইউপি চেয়ারম্যানের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদ
আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গা উপজেলার বেলগাছী ইউপি চেয়ারম্যানকে তুচ্ছ ঘটনায় একদল সন্ত্রাসী লাঞ্ছিত করার চেষ্টা ও প্রাণনাশের হুমকি দেয়ার অভিযোগে গতকাল বিকেল ৪টায় বেলগাছী ইউনিয়ন পরিষদ চত্বরে এক প্রতিবাদসভা অনুষ্ঠিত হয়। ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি সমীর কুমার দে’র সভাপতিত্বে প্রতিবাদ সভায় প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি আওরঙ্গজেব মোল্লা টিপু। বিশেষ অতিথি ছিলেন জেলা নির্বাহী সদস্য কাজি খালেদুর রহমান অরুন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইয়াকুব আলী মাস্টার ও পৌর আওয়ামী লীগের সভাপতি আবু মুসা। বেলগাছী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলামের উপস্থাপনায় প্রতিবাদসভায় বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা শওকত আলী, সামসুদ্দিন বিশ্বাস, সিরাজুল ইসলাম সিরাজ, মাসুদ রানা তুহিন, মুক্তিযোদ্ধা ইজ্জত আলী, আলম হোসেন, রেজাউল হক পিন্টু, সোনা শেখ ও আজিবর রহমান। বক্তারা অবিলম্বে ওই সকল দোষীর গ্রেফতারের দাবি জানান।
|
|