চুয়াডাঙ্গা, মেহেরপুর, ঝিনাইদহ ও কুষ্টিয়া অঞ্চলের মুখপত্র
  
 চুয়াডাঙ্গা, রবিবার, ১৭ জুন ২০১২ সাল   
 
 আজকের পত্রিকা  প্রথম পাতা  তৃতীয় পাতা  শেষের পাতা  অন্যান্য পাতা  সম্পাদকীয়  Contact us  History of Chuadanga 
  আজকের সর্বশেষ সংবাদ    
 আজ পাঠক সংখ্যাঃ ২৫১১ জন 
 এই পর্যন্ত পাঠক সংখ্যাঃ ৯৫৩৪০৫৮ জন 
 
 পুরানো সংখ্যা 
 

 
Zaman Group Click here
 
  
  
 
click here
 
  
 টুকরো খবর: দেশ-বিদেশ 

বিডিআর বিদ্রোহ : ১৩ ব্যাটালিয়নের ৬১১ জনের সাজা : খালাস ১০
স্টাফ রিপোর্টার: বিডিআর বিদ্রোহের ঘটনায় করা মামলায় ১৩ রাইফেল ব্যাটালিয়নের ৬২১ জন সদস্যের মধ্যে ৬১১ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেয়া হয়েছে। এ মামলায় খালাস পেয়েছেন ১০ জন।
গতকাল শনিবার বিশেষ আদালতের প্রধান বর্ডার গার্ড বাংলাদেশের উপমহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবু সায়ীদ খান এ রায় ঘোষণা করেন। রায়ে ৫৫ জনকে ৭ বছর, ১০ জনকে সাড়ে ছয় বছর, ৪১ জনকে ছয় বছর, তিনজনকে সাড়ে পাঁচ বছর, ৬৬ জনকে পাঁচ বছর, একজনকে সাড়ে চার বছর, ৭৩ জনকে চার বছর, ২১ জনকে সাড়ে তিন বছর, ১২৭ জনকে তিন বছর, ২৯ জনকে আড়াই বছর, ১১৪ জনকে দুই বছর, ১২ জনকে দেড় বছর, ২৮ জনকে এক বছর, ১৮ জনকে ছয় মাস এবং ১৩ জনকে চার মাসের সাজা এবং প্রত্যেককে ১০০ টাকা করে জরিমানা করা হয়েছে। এ মামলায় মোট আসামি ছিলেন ৬২৩ জন। এর মধ্যে দুজন মারা গেছেন।
২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি পিলখানায় বিডিআর বিদ্রোহের ঘটনায় ৫৭ জন সেনা কর্মকর্তাসহ ৭৩ জন নিহত হন।

ঢাকার মহাখালীতে ট্রেনের ধাক্কায় ট্রাফিক পুলিশের মৃত্যু
স্টাফ রিপোর্টার: রাজধানীর মহাখালী পুলিশ বক্সের পেছনে ট্রেনের ধাক্কায় মাহমুদুল আলম (৩০) নামের এক ট্রাফিক পুলিশ নিহত হয়েছে। নিহত ট্রাফিক কনস্টেবল নম্বর-১০৫১২। গতকাল শনিবার সকাল সাড়ে ১১টায় ঢাকাগামী এগারোসিন্দুর ট্রেনের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে। বেলা ১১টা ৪০ মিনিটে রেলওয়ে পুলিশের এসআই আনোয়ার হোসেন লাশ উদ্ধার করেন। মহাখালী রেলগেটে কর্তব্যরত ট্রাফিক সার্জেন্ট ইকবাল হোসেন জানান, মৃত পুলিশ সদস্যের স্ত্রী অসুস্থ হয়ে দীর্ঘদিন যাবত ময়মনসিংহ মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ কারণে কিছুদিন যাবত তিনি চিন্তিত ছিলেন। তিনি আরো জানান, মাহমুদুলের ডিউটি ছিলো বিকেল ২টা থেকে। কিন্তু সকাল বেলায় ড্রেস পড়ে মহাখালী এলাকায় চলে আসেন। রেললাইনের পাশে দাঁড়িয়ে মোবাইলফোনে কথা বলছিলেন। এ সময় ট্রেনটি এসে ধাক্কা দিলে ঘটনাস্থলেই মারা যান তিনি। জানা গেছে, নিহতের পিতার নাম হাজি আলতাব আলী। বাড়ি ময়মনসিংহ জেলার মুক্তাগাছা থানার সোনারগাঁও গ্রামে।

ঈশ্বরদী ইপিজেডে ফের শ্রমিক অসন্তোষ
স্টাফ রিপোর্টার: ঈশ্বরদী ইপিজেডের রোশিতা নিটওয়্যারস লিমিটেডের শ্রমিকরা তাদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে ফের আন্দোলন শুরু করেছেন। গতকাল শনিবার সকাল থেকে শ্রমিকরা কর্মবিরতি পালন করে ইপিজেড ত্যাগ করলে ওই এলাকায় ফের উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হলে পরিস্থিতি শান্ত হয়। এ বিষয়ে ঈশ্বরদী ইপিজেডের সোয়েটার ফ্যাক্টরি রোশিতা নিটওয়্যারস লিমিটেডের শ্রমিক আব্দুর রহিম জানান, গতকাল শনিবার কাজে যোগ দেয়ার পরপরই শ্রমিক নেতারা এসে কাজ বন্ধ রাখার নির্দেশ দেন। এর পর একে একে সব শ্রমিক কাজ বন্ধ করে কর্মবিরতিতে গেলে ইপিজেডের অন্য শ্রমিকদের মধ্যেও উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ সময় কাজ বন্ধ হওয়ার পর একে একে প্রায় সব শ্রমিক ইপিজেড এলাকা ত্যাগ করে। শ্রমিকরা ইপিজেডের প্রধান ফটকের বাইরে গেলে বহিরাগত লোকজন তাদের লাঞ্ছিত করে।

হবিগঞ্জের নবীগঞ্জে ছেলের হাতে মা খুন
স্টাফ রিপোর্টার: হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার ঘোলডুবা-তাহিরপুর গ্রামে গতকাল শনিবার মানসিক বিকারগ্রস্ত ছেলে লিটনের (৩০) দায়ের কোপে মা রোকেয়া বেগম (৬০) নিহত হয়েছেন। এ সময় মাকে বাঁচাতে এগিয়ে এলে ছোট ভাই রিপন মিয়াকেও (২৫) কুপিয়ে আহত করেন লিটন। নিহত রোকেয়া বেগম তাহিরপুর গ্রামের মৃত লুৎফুর রহমানের স্ত্রী। স্থানীয় সূত্রে জানা যায়, দুপুর ১টার দিকে লিটন এলোপাতাড়িভাবে তার মা রোকেয়াকে কুপাতে থাকেন। এ সময় মাকে বাঁচাতে এগিয়ে আসলে রিপনকেও কুপিয়ে আহত করে লিটন।

প্যারাগুয়েতে পুলিশ-ভূমিহীন কৃষক সংঘর্ষ : নিহত ১৭
মাথাভাঙ্গা মনিটর: প্যারাগুয়েতে পুলিশ ও ভূমিহীন কৃষকদের মধ্যকার বন্দুকযুদ্ধে ১৭ জন নিহত হয়েছে। এ সহিংস ঘটনার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে গতকাল শনিবার উত্তরাঞ্চলে সেনা মোতায়েন করেছে সরকার। কর্তৃপক্ষ জানিয়েছে, নিহতদের মধ্যে ৮ জন পুলিশ এবং ৯ জন কৃষক রয়েছেন। ঘটনার পর মন্ত্রিসভার জরুরি বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী কার্লোস ফিলিজোলা এবং পুলিশ প্রধান পলিনো রোজাসের পদত্যাগের প্রস্তাব দেন। প্রেসিডেন্ট ফারনান্দো লুগো তাদের পদত্যাগপত্র গ্রহণ করেছেন বলে প্রেসিডেন্টর কার্যালয় নিশ্চিত করেছে।
তবে এ সহিংসতার সাথে প্যারাগুয়ান পিপলস আর্মির কোনো ধরনের সংশ্লিষ্টতার কথা অস্বীকার করেছেন প্রেসিডেন্ট লুগো। এ সংগঠনটি একটি বামপন্থি চরমপন্থি দল, সাম্প্রতিক সময়ে গ্রাম্য পুলিশ স্টেশনে একাধিক হামলার জন্য তাদের দায়ী করা হয়। স্থানীয় সংবাদ মাধ্যম জানায়, প্যারাগুয়ের উত্তরাঞ্চলে সংরক্ষিত বনাঞ্চল থেকে শুক্রবার দেড়শ কৃষককে উচ্ছেদ করার চেষ্টা করলে সহিংসতার সূত্রপাত হয়। এলাকাটি প্রেসিডেন্ট লুগোর বিরোধীরা

সৌদি যুবরাজের মৃত্যু
মাথাভাঙ্গা মনিটর: সৌদি যুবরাজ নাইফ বিন আবদুল আজিজ আল সউদ মারা গেছেন। গত বছরের অক্টোবরে ৭৯ বছর বয়সী এ যুবরাজ সিংহাসনের উত্তরাধিকারী হিসেবে মনোনীত হয়েছিলেন। নাইফ বিন আবদুল আজিজ আল সউদ সৌদি আরবের ডেপুটি প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন। নাইফ গতানুগতিক ধারার এবং দেশের শাসন কাঠামোর পরিবর্তনে অনাগ্রহী ছিলেন। মাত্র ২০ বছর বয়সেই তাকে রিয়াদের গভর্নর মনোনীত করা হয়। এরপর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পান। কিছুদিন সহকারী হিসেবে থাকার পর ১৯৭৫ সালে তাকে স্বরাষ্ট্রমন্ত্রী করা হয়। সে সময়ে তার বড় ভাই ফাহাদ যুবরাজ ছিলেন। এদিকে নাইফের মৃত্যুর পর নয় মাসের মধ্যে দ্বিতীয়বারের মতো নতুন যুবরাজ নির্বাচন করতে হবে বাদশাহ আবদুল্লাহকে।

পাকিস্তানে বোমা বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ২৫
মাথাভাঙ্গা মনিটর: আফগান সীমান্তের কাছে পাকিস্তানের উত্তর পশ্চিমাঞ্চলীয় উপজাতি অধ্যুষিত খাইবার জেলার একটি জনাকীর্ণ বাজারে গতকাল শনিবার বোমা বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৫ জনে। এ হামলায় আহতের সংখ্যাও বেড়ে হয়েছে ৫০ জন। স্থানীয় প্রশাসনের প্রধান মুতাহের জেব জানিয়েছেন, খাইবারে জেলার লান্ডি কোটালের একটি বাজারে একটি বাসস্ট্যান্ডের কাছে এ হামলা হয়। প্রাথমিকভাবে ১৪ জনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেলেও পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় অনেকে মারা যাওয়ায় মৃতের সংখ্যা বেড়ে ২৫ জনে দাঁড়ায়। চিকিসৎকরা জানিয়েছেন, নিহতদের মধ্যে ৩টি শিশু রয়েছে যাদের বয়স নয় থেকে বার বছর।

ভারতে নদীতে বাস পড়ে নিহত ৩২
মাথাভাঙ্গা মনিটর: ভারতের হায়দারাবাদ থেকে শিরদি যাওয়ায় পথে সেতু থেকে নদীতে বাস পড়ে কমপক্ষে ৩২ জন তীর্থযাত্রী মারা গেছে। আহত হয়েছে ২০ জন। গতকাল শুক্রবার রাতে এ ঘটনা ঘটে। কর্মকর্তারা জানান, স্থানীয় সময় গতকাল রাত আড়াইটার দিকে মহারাষ্ট্রের সোলাপুরে একটি সেতু থেকে ওই বাস নদীতে পড়ে গেলে এ দুর্ঘটনা ঘটে। এতে অন্তত ৩২ জন নিহত ও ২০ জন আহত হয়। আহত ব্যক্তিদের ওসমানাবাদ, লাটুর, সোলাপুরসহ অন্যান্য নিকটবর্তী হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত ব্যক্তির সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।


 অনলাইন জরিপ 
 দৈনিক মাথাভাঙ্গা’র ওয়েব ঠিকানা www.mathabhanga.com সকলকে জানান। মাথাভাঙ্গার ইন্টারনেট সংস্করণ অব্যাহত রাখতে পাঠকসংখ্যা বৃদ্ধিতে সহায়তা করুন। .................. ................................. ................................. চুয়াডাঙ্গা ও মেহেরপুরের উন্নয়নে অন্যতম অন্তরায় বিদ্যুত। এ মন্তব্য সমর্থন করেন কি?  
    হ্যাঁ
    না
    মন্তব্য নেই
 এই জরিপ বন্ধ আছে। 
 ভোট দিয়েছেন ২৮২৫২ জন 

  
 
০৭৬১-৬৩৭৪৭, ০১৭১১৩৮৩৩০৩ 
 
পরীক্ষার ফলাফলের জন্য এখানে ক্লিক করুন