চুয়াডাঙ্গা, মেহেরপুর, ঝিনাইদহ ও কুষ্টিয়া অঞ্চলের মুখপত্র
  
 চুয়াডাঙ্গা, মঙ্গলবার, ২৯ মে ২০১২ সাল   
 
 আজকের পত্রিকা  প্রথম পাতা  শেষের পাতা  অন্যান্য পাতা  সম্পাদকীয়  Contact us  History of Chuadanga 
  আজকের সর্বশেষ সংবাদ    
 আজ পাঠক সংখ্যাঃ ২৮১১ জন 
 এই পর্যন্ত পাঠক সংখ্যাঃ ৯৪৯০৫০৪ জন 
 
 পুরানো সংখ্যা 
 

 
Zaman Group Click here
 
  
  
 
click here
 
  
 শিক্ষক শাহাজাহান আলী আর নেই 


স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গার প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক জেলা সভাপতি বহুল পরিচিত শাহাজাহান আলী আর নেই। তিনি গতরাত ১০টার দিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান (ইন্নালিল্লাহে......রাজেউন)। তিনি দীর্ঘদিন ধরে গলব্লাডারের ক্যান্সারে ভুগছিলেন। আজ বাদজোহর চুয়াডাঙ্গা জান্নাতুল মওলা কবরস্থানে তাকে দাফন করা হবে।
জানা গেছে, চুয়াডাঙ্গা সদর উপজেলার বোয়ালমারী বিশ্বাসপাড়ার মৃত রমজান আলী বিশ্বাসের ছেলে শাহাজাহান আলী বর্তমানে চুয়াডাঙ্গা মসজিদপাড়ার বাসিন্দা ছিলেন। দামুড়হুদা উপজেলার বাঘাডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা শুরু করেন। ২০০৬ সালে চুয়াডাঙ্গা রেলবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক থাকাকালে তিনি অবসর গ্রহণ করেন। তিনি ছিলেন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি চুয়াডাঙ্গা জেলা শাখার সাধারণ সম্পাদক ও সদর উপজেলা শাখার সভাপতি হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেন। ২০০১ সালে শাহাজান আলীর গলব্লাডারের ক্যান্সার ধরা পড়ে। গত ২০ মে তিনি চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি হন। গতরাত ১০টায় তিনি মারা যান। মৃত্যুকালে শাহাজান আলী (৬১) স্ত্রী, ৩ মেয়ে, ২ ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। আজ বাদ জোহর চুয়াডাঙ্গা বড় মসজিদ প্রাঙ্গণে তার নামাজে জানাজা শেষে জান্নাতুল মওলা কবরস্থানে দাফন করা হবে।


 অনলাইন জরিপ 
 দৈনিক মাথাভাঙ্গা’র ওয়েব ঠিকানা www.mathabhanga.com সকলকে জানান। মাথাভাঙ্গার ইন্টারনেট সংস্করণ অব্যাহত রাখতে পাঠকসংখ্যা বৃদ্ধিতে সহায়তা করুন। .................. ................................. ................................. চুয়াডাঙ্গা ও মেহেরপুরের উন্নয়নে অন্যতম অন্তরায় বিদ্যুত। এ মন্তব্য সমর্থন করেন কি?  
    হ্যাঁ
    না
    মন্তব্য নেই
 এই জরিপ বন্ধ আছে। 
 ভোট দিয়েছেন ২৮২৫২ জন 

  
 
০৭৬১-৬৩৭৪৭, ০১৭১১৩৮৩৩০৩ 
 
পরীক্ষার ফলাফলের জন্য এখানে ক্লিক করুন